|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

বুড়িচংয়ে ভারতীয় নাগরিক আটক


বুড়িচংয়ে ভারতীয় নাগরিক আটক


ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

 

জানা গেছে, মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) এর অধীনস্থ শংকুচাইল বিওপির টহলদল দায়িত্বপূর্ণ কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ নামক স্থান থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে একজন ভারতীয় নাগরিককে আটক করে। 

 

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কাজের উদ্দেশ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে কুমিল্লার বুড়িচং থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬