ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানীর পশুর হাট ২০২৬: দরপত্র উন্মুক্তকরণ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানীর পশুর হাট ২০২৬: দরপত্র উন্মুক্তকরণ
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬
আজ বৃহস্পতিবার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের ‘বুড়িগঙ্গা হলে’ ২০২৬ সালের কোরবানীর পশুর হাটের দরপত্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। সকল দরদাতা ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে দরপত্র উন্মুক্ত ঘোষণা করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জিল্লুর রহমান এছাড়াও উন্মুক্তকরণ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
দরপত্র সংক্রান্ত মূল তথ্য:
- মোট হাট: এ বছর সর্বমোট ১১টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়।
- জমা পড়া দরপত্র: ১১টি হাটের মধ্যে ৯টি হাটের বিপরীতে মোট ৩১টি দরপত্র জমা পড়েছে।
- দরপত্রের ফলাফল:
- ৮টি হাট: জমা পড়া ৯টি হাটের মধ্যে ৮টি হাটে সরকারি মূল্যের চেয়ে বেশি দর প্রদানকারী বৈধ দরদাতা পাওয়া গেছে।
- ১টি হাট: সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গায় প্রস্তাবিত অস্থায়ী হাটের বিপরীতে সরকারি মূল্যের চেয়ে বেশি বা কাঙ্ক্ষিত কোনো বৈধ দর পাওয়া যায়নি।
সফল দরদাতাদের বিবরণ (১ম পর্যায়):
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানীর পশুর হাট-২০২৬ এর প্রথম পর্যায়ে যে ৮টি হাটে সফল দরদাতা পাওয়া গেছে, তাদের বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো:
|
ক্রম |
অস্থায়ী হাটের নাম |
সর্বোচ্চ দরদাতার নাম |
প্রাপ্ত দর |
সরকারি মূল্য |
|
১ |
পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট |
কাজী মাহাবুব মাওলা হিমেল |
চার কোটি এক লক্ষ টাকা |
২,৭১,৩৬,৬৬৭/- |
|
২ |
উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট |
আনিসুর রহমান টিপু |
তিন কোটি বার লক্ষ ছত্রিশ হাজার টাকা |
১,৮২,৩৩,৩৩৪/- |
|
৩ |
আমুলিয়া মডেল টাউনের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট |
জয়নাল আবেদীন |
দুই কোটি পনের লক্ষ টাকা |
৫৬,৬৬,৬৬৭/- |
|
৪ |
শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট |
মেসার্স সাফি এন্টারপ্রাইজ স্বত্তাধিকারী: নাফিজ কবির |
চার কোটি বিশ লক্ষ দশ হাজার টাকা |
৪,২০,০০,০০০/- |
|
৫ |
কাজলা ব্রীজ হতে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত রাস্তার অব্যবহৃত জায়গায় অস্থায়ী পশুর হাট |
কে বি ট্রেড স্বত্তাধিকারী: মোঃ শামীম খান |
চার কোটি পয়ত্রিশ লক্ষ টাকা |
৩,৬৫,০০,০০০/- |
|
৬ |
সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট |
তুষার আহমেদ ইমরান |
এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা |
২,৮০,০০,০০০/- |
|
৭ |
মোস্তমাঝি মোড় সংলগ্ন গ্রীন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট |
মোঃ গোলাম হোসেন |
সত্তর লক্ষ বিশ হাজার টাকা |
৭০,০০,০০০/- |
|
৮ |
ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট |
মোঃ ইসমাইল হোসেন |
তিন কোটি এক লক্ষ টাকা |
১,৪০,০০,০০০/- |
|
৯ |
গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট |
বারাকা এন্টারপ্রাইজ স্বত্তাধিকারী: মোঃ আমির হোসেন |
এক কোটি নব্বই লক্ষ টাকা |
৫৩,৯৩,৩৩৪/- |
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬