মোহাম্মদ আলী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
আজিজুর রহমান, নোয়াখালীঃ
নোয়াখালীর মোহাম্মদ আলী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আজমীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের প্রধান শিক্ষক আলী মানসুর। বিশেষ অতিথি ছিলেন আদর্শ গ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, আয়েশা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, নবীপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নেছার উদ্দিন, হরণী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, হরণী ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কাশেম এবং হরণী ইউনিয়নের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল মন্নান।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরীক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আরিফ উল্যাহ।
বিদায় অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন এবং সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শেষে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬