|
প্রিন্টের সময়কালঃ ১০ আগu ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ

অডিশন দিতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী


অডিশন দিতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী


সিনেমার অডিশন দিতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছিলেন মালয়ালম অভিনেত্রী মালবিকা শ্রীনাথ। তিন বছর আগে অডিশনের নাম করে এক ব্যক্তি তাঁকে জোরপূর্বক জড়িয়ে ধরেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডের।

‘মধুরাম’, ‘স্যাটারডে নাইট’—এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মালবিকা শ্রীনাথ। একটি মালয়ালম টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনা জানান তিনি।


মালবিকা শ্রীনাথ বলেন, ‘বছর তিনেক আগে একটি অডিশনের ডাক পাই। বলা হয়, পর্দায় আমাকে মানজু ওয়ারিয়রের মেয়ের চরিত্র করতে হবে। যে কেউই এটা শুনে আগ্রহী হবে। আমিও যাই।’

কেরালার ত্রিশুরে হয়েছিল সেই অডিশন, মা ও বোনকে নিয়ে সেখানে গিয়েছিলেন মালবিকা। মা ও বোন অবশ্য বাইরে অপেক্ষা করছিলেন। এরপর কী হয়, তা শোনা যাক মালবিকার মুখেই, ‘অডিশনের পর ওই ব্যক্তি বলে, আমার চুল এলোমেলো হয়ে গেছে, ড্রেসিং রুমে গিয়ে যেন ঠিক করে নিই। যখন চুল ঠিক করছিলাম, তখন আচমকা সে পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে। বলে, ওখানেই ১০ মিনিট থাকতে। আমি কাঁদতে শুরু করি, চেষ্টা করি ক্যামেরা নামিয়ে রাখতে। এর মধ্যেই তাঁর মনোযোগ অন্যদিকে সরে গেলে পালিয়ে আসি।’

ঘটনাটি প্রকাশ্যে আনার জন্য অনেক ভক্তই মালবিকার প্রশংসা করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬