চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা
ঢাকা প্রেস নিউজ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমশেরপাড়া এলাকায় সোমবার (২১ অক্টোবর) বিকেলে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম তাহসীন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার শমশেরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত তাহসীনের সঙ্গে একই এলাকার ছোট ভাই সাজ্জাদের বিরোধ চলছিল বলে জানা যায়। এই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তদন্তের কথা জানিয়েছেন।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬