চট্টগ্রামের পটিয়ায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ওমর ফারুক। উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইলিয়াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুলবুল প্রমুখ।
বক্তারা কৃষি খাতের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা তৈরি বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব।
কংগ্রেসে স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠান শেষে বারী জৈব সারের মোড়ক উন্মোচন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬