চারঘাটে ডাকরা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন
মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাকরা ডিগ্রি কলেজের সভাপতি ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র মো. জাকিরুল ইসলাম বিকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্যরা, চারঘাট উপজেলা জাসাসের সভাপতি আব্দুল গফুর সরকার, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্দাদুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম নয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাকিরুল ইসলাম বিকুল শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শিক্ষাজীবনে সফলতার জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন, মাঠ ও সড়ক সংস্কার এবং লাইব্রেরি প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী এবং একাদশ শ্রেণিসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬