চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সাজ্জাদ হোসেন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পটিয়ার সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
১০ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক পত্রে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে লায়ন এ এম মুন্না চৌধুরীকে আহ্বায়ক এবং জোবাইরুল আলম মানিককে সদস্যসচিব করা হয়েছে। একই কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সাজ্জাদ হোসেন বলেন, “নতুন দায়িত্ব, নতুন আমানত, নতুন প্রত্যয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্পিত দায়িত্বকে পদ হিসেবে নয়, গণমানুষের প্রতি আমানত হিসেবে গ্রহণ করছি।”
তিনি দক্ষিণ চট্টগ্রামের মানুষের অধিকার, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠায় সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এনসিপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।
নতুন কমিটির মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬