|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৬ ০২:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

গভীর সত্য তুলে ধরে অমিতাভ বচ্চনের বার্তা


গভীর সত্য তুলে ধরে অমিতাভ বচ্চনের বার্তা


বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮০ পেরিয়েও অভিনয় ও জীবনদর্শনে সমানভাবে উজ্জ্বল। তার চিন্তাভাবনা বরাবরই ভক্ত, অনুরাগীদের অনুপ্রাণিত করে এসেছে। সাম্প্রতিক এক লেখায় তিনি জীবনের একটি গভীর সত্য তুলে ধরে আবারও আলোচনায় এসেছেন।

সামাজিক মাধ্যমে নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, পরিস্থিতি যেমনই হোক, জীবনের লড়াইয়ে শেষ পর্যন্ত মানুষকে একাই দাঁড়াতে হয়। প্রতিটি সংগ্রাম, প্রতিটি মোড়ে একজন মানুষকে নিজের শক্তির ওপর নির্ভর করেই এগোতে হয়। তিনি এই একাকীত্বকে দুর্বলতা নয়, বরং আত্মমর্যাদা ও শক্তির উৎস হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।

নিজের বক্তব্যকে আরও স্পষ্ট করতে তিনি ব্রিটিশ-আমেরিকান লেখক অ্যালান ওয়াটসের একটি পরিচিত উক্তিও শেয়ার করেছেন। অমিতাভ বলেন, প্রতিটি মানুষের ভেতরেই এক ধরনের ব্যক্তিগত শক্তি লুকিয়ে থাকে, যা সহজে মাপা যায় না। এই শক্তিই মানুষের সবচেয়ে বড় অস্ত্র। এটিকে সযত্নে নিজের ভেতরে ধারণ করতে হবে এবং প্রয়োজনের সময় তা কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, অন্যদের পরামর্শ ও জ্ঞান অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত এবং দায়ভার নিজেরই। একজন মানুষ যা অনুভব করেন, যা ভাবেন, যা সহ্য করেন বা উপভোগ করেন, সবকিছুর কেন্দ্রবিন্দু তিনি নিজেই। তাই নিজের শক্তির ওপর আস্থা রাখা এবং নিজেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা জরুরি।

অমিতাভ বচ্চনের এই বার্তা অনেকের কাছেই কঠিন সময়ে আত্মবিশ্বাস জোগানোর শক্তি হিসেবে কাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬