নিবন্ধনের আবেদন নিয়ে বিকেলে ইসিতে যাবে এনসিপি
ঢাকা প্রেস-নিউজ ডেস্যক:-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রবিবার বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন জমা দেবে। দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, বিকেল ৩টায় এনসিপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে আবেদনপত্র জমা দেবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আজই ইসির নির্ধারিত আবেদন গ্রহণের শেষ দিন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া সব শর্ত পূরণে তারা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে জেলা-উপজেলায় দলীয় কমিটি গঠন, অফিস স্থাপন এবং সদস্য ফরম পূরণের কাজ সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, “নিবন্ধনের জন্য যে সকল আনুষ্ঠানিকতা ও শর্ত পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো যথাযথভাবে সম্পন্ন করেছি। আশা করছি, সফলভাবে আবেদন জমা দিতে পারবো।”
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬