|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

এক দশকের পর ঢাকায় শুরু বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক


এক দশকের পর ঢাকায় শুরু বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা, ১৭ এপ্রিল: এক দশকেরও বেশি সময় পর ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
 

পাকিস্তানের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।
 

বৈঠক শেষে আজ দুপুরেই আমনা বালুচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। এছাড়া, ঢাকায় অবস্থানকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারিত না থাকলেও, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
 

উল্লেখযোগ্যভাবে, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। চলতি মাসের শেষদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬