|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০১:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৫ ০২:১১ অপরাহ্ণ

ঢাকায় বৃষ্টির মত ঝরছে কুয়াশা


ঢাকায় বৃষ্টির মত ঝরছে কুয়াশা


সকাল থেকেই ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টির মতোই ঝরছে ঘন কুয়াশা, সঙ্গে বইছে শীতল হাওয়া—ফলে শীতের দাপটে নাজেহাল জনজীবন। আকাশ কিছু সময়ের জন্য মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও কম বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে, সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। আদ্রর্তা ছিল ৯৩ শতাংশ।

সোমবার (২৯ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬