|
প্রিন্টের সময়কালঃ ১৭ মার্চ ২০২৬ ০৬:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৬ ০২:৫৭ অপরাহ্ণ

মুরাদনগরে মাদক বিক্রির সময় যুবক গ্রেপ্তার, পলাতক আরেকজন


মুরাদনগরে মাদক বিক্রির সময় যুবক গ্রেপ্তার, পলাতক আরেকজন


মো: ইউনুছ মিয়া (মুরাদনগর,কুমিল্লা):

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ অভিযানে মাদক কেনাবেচার সময় মো. শামীম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মো. শরীফ (৩০) পালিয়ে যায়।


সোমবার বিকেলে উপজেলা সদরের রমচন্দ্রপুর রোডের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার শামীম উপজেলার মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম চলাকালে ওই এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুহুল আমিনের নেতৃত্বে এএসআই আবু হনিফসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে শামীমকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর মাদক কারবারি শরীফ কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।


স্থানীয়দের অভিযোগ, শামীম ও শরীফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।


মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬