|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুন ২০২৬ ০৬:০১ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন


মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন


মুক্তিযুদ্ধের বিরোধিতা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, ‘আমরা কোনো অপরাধ করিনি, তাই ক্ষমা চাইব কেন? ক্ষমা চাইতে হলে আপনার বাবার কবরের কাছে গিয়ে চাইতে বলেন।’

 

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে বিভাজনের রাজনীতির কারণে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি। তাঁর দাবি, বর্তমান সরকারও একই ধরনের বিভাজনের রাজনীতি অনুসরণ করছে। তিনি বলেন, বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন যে, স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াত কখনো ক্ষমা চায়নি। কিন্তু অতীতে ফ্যাসিবাদী শক্তিও একই ধরনের ভাষা ব্যবহার করেছে, যা জুলাই আন্দোলনের সময় দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাঁর ভাষায়, ‘পুরোনো কাসুন্দি ঘেঁটে কোনো লাভ নেই।’

 

তিনি আরও বলেন, ‘আয়নায় নিজের চেহারা দেখুন। আমরা কোনো অপরাধ করিনি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আপনার বাবার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। তাই এ ধরনের বক্তব্য দেওয়ার আগে সতর্ক থাকা উচিত।’

 

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তাদের কর্মসূচিও ঘোষণা করে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬