নিউ সুপার মার্কেটে আগুন, সায়েন্স ল্যাব থেকে গার্হস্থ্য অর্থনীতি পর্যন্ত সড়ক বন্ধ
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ওই এলাকার আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজটি সুষ্ঠুভাবে করতে সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল গণি প্রথম আলোক বলেন, আগুন নেভানোর কাজটি সুষ্ঠুভাবে করতে আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টা থেকে সায়েন্স ল্যাব থেকে গার্হস্থ্য অর্থনীতি কলেজ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ আছে।
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ আগুন নেভাতে আরও সময় লাগবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬