|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০১:৫৯ অপরাহ্ণ

গুলশানে জাতিসংঘ ভবনের উদ্বোধন করলেন আন্তোনিও গুতেরেস


গুলশানে জাতিসংঘ ভবনের উদ্বোধন করলেন আন্তোনিও গুতেরেস


ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন কার্যালয় ‘ইউএন হাউস’ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শনিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।
 

উদ্বোধনের পর জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করেন গুতেরেস। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। এরপর তিনি তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আরেকটি বৈঠকে অংশ নেবেন।
 

বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬