|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৫ ০৭:০৫ অপরাহ্ণ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও পশুর হাটে চাঁদাবাজি: সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৯


ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও পশুর হাটে চাঁদাবাজি: সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৯


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও কোরবানির পশুর হাটে চাঁদাবাজি রোধে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

রোববার (১ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
 

এই ধারাবাহিকতায় গত ৩০ মে রাত ১০টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের পাশে কামারপাড়া এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় অবৈধ হাট বসানো, জোরপূর্বক গরু নির্দিষ্ট হাটে বিক্রির চাপ সৃষ্টি এবং চাঁদাবাজির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
 

অন্যদিকে, ৩১ মে বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীর আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬