|
প্রিন্টের সময়কালঃ ১৩ মে ২০২৬ ০৫:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মে ২০২৬ ০৪:১৮ অপরাহ্ণ

রৌমারীতে ফ্রেন্ডশিপ বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত


রৌমারীতে ফ্রেন্ডশিপ বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):


 

কুড়িগ্রামের রৌমারীতে নদী দ্বীপ (চর) এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক একটি উপজেলা পর্যায়ের প্রকল্প সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে Friendship Bangladesh।
 

“বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী দ্বীপ (চর) এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস” শীর্ষক এ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, এলজিইডি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং যাদুরচর ও রৌমারী ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

কর্মশালায় আরও অংশ নেন সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এফডিএমসি প্রতিনিধি, বন্যা স্বেচ্ছাসেবক প্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি এবং ফ্রেন্ডশিপ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
 

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মশালা সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। সূচনা বক্তব্যে প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল দিও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন।
 

পরে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে গৃহীত পরিকল্পনা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। এতে চরাঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে ফ্রেন্ডশিপ বাংলাদেশের দীর্ঘদিনের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
 

মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শামসুদ্দিন বলেন, অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আলাউদ্দিন বলেন, চরাঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
 

এসময় যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরবেশ আলী বলেন, চরাঞ্চলের মানুষের কল্যাণে ফ্রেন্ডশিপ দীর্ঘদিন ধরে কাজ করছে। ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় তা আরও কার্যকর হয়েছে।
 

কর্মশালায় উপস্থিত ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, কমিউনিটি প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা প্রকল্পটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
 

শেষে উপস্থিত অতিথি, প্রতিনিধি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬