|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুন ২০২৪ ০৪:১৫ অপরাহ্ণ

ত্বকের যত্নে আলুর উপকারীতা


ত্বকের যত্নে আলুর উপকারীতা


ভাজা থেকে শুরু করে বিরিয়ানি বাঙালির কাছে আলুর কদর সর্বত্র। তবে অনেকেই হয়তো জানেন না, শুধু রসনা-বিলাসেই নয় ত্বকের বহু সমস্যার ঘরোয়া সমাধান এই সবজি। ত্বকের উজ্জ্বলতা ফেরানো থেকে শুরু করে নাছোড়বান্দা ডার্ক সার্কেল কমাতে আলুর জুড়ি মেলা ভার।

 

চোখের তলায় কালি, ফোলা ভাব কমানোর জন্য আলুর মাস্ক দারুণ কার্যকর। আলুর রসে রয়েছে ভিটামিন সি ও পটাশিয়াম। এই উপাদানগুলো চোখের তলায় কালচে দাগ, ফোলা ভাব কমাতে সাহায্য করে। আলুর রস তুলোয় ভিজিয়ে চোখের তলায় দিয়ে রাখুন বিশ মিনিট। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

 

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আলুর রস ও টক দই মিশিয়ে মুখে মেখে নিন। এই দুটি উপাদান ত্বক থেকে কালচে ছোপ, পিগমেন্টেশনের দাগ তুলতে সাহায্য করে। নিয়মিত মাখলে ধীরে ধীরে এই ধরনের দাগ হালকা হবে। টক দইয়ের সঙ্গে আলুর রস মিশিয়ে নিন। ১৫ মিনিট মুখে মেখে রাখুন। এরপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। 

 

ত্বকের তরুণ ভাব ধরে রাখতে হলে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হবে। আলু ও মধু দিয়ে তৈরি ঘরোয়া প্যাক এক্ষেত্রে দারুণ কাজের। ত্বকের টান টান ভাব বজায় রাখা কিংবা বলিরেখার সমস্যা দূর করতে সাহায্য করে আলু।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬