ঢাকা প্রেসে সংবাদ প্রকাশের ৫ ঘন্টার মধ্যে রাস্তার বালু অপসারণে দ্রুত উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক। ঢাকা প্রেস:
রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়নকাজ বন্ধ, চরম দুর্ভোগে শিরোনামে ঢাকা প্রেসে সংবাদ প্রকাশের ৫ ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রাস্তার ওপর ফেলে রাখা বালু অপসারণের কাজ শুরু করেছে। ট্রলারের মাধ্যমে বালু সরিয়ে নেওয়ায় এলাকাবাসীর মধ্যে প্রশংসায় ভাসছে ঢাকা প্রেস ও মানবাধিকার কর্মী সাথী আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তার ওপর বালু ফেলে রাখায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিষয়টি গণমাধ্যম ঢাকা প্রেসে প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
এলাকার সচেতন বাসিন্দা ও বিএনপির কয়েকজন স্থানীয় নেতা, বিশেষ করে মো. ইব্রাহিম হোসেন ও মো. রমজান, সমস্যা সমাধানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এলাকাবাসী তাদের এ ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও উন্নয়নমূলক কাজ যথাযথ পরিকল্পনা ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং এ ধরনের ভোগান্তির পুনরাবৃত্তি না ঘটে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬