|
প্রিন্টের সময়কালঃ ১৮ মে ২০২৬ ০৭:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মে ২০২৬ ০৩:০৯ অপরাহ্ণ

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির


জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির


জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালনে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

 

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেন।

 

কর্মসূচির মধ্যে রয়েছে— ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ।

 

৩০ মে সকালে দলের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।

 

৩১ মে দুপুর ২টায় রমনায় দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মৃত্যুবার্ষিকীর অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬