সিডনি শহরে যাচ্ছেন তাহসান খান
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান আগামী ১ জুন অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটি সঙ্গীত সন্ধ্যায় অংশ নেবেন। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
তাহসান তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে আশা করা হচ্ছে। তাঁর সিডনি আসা নিয়ে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। সীমিত আসনের এই অনুষ্ঠানের টিকিট ইতিমধ্যেই দ্রুত বিক্রি হচ্ছে।
অনুষ্ঠানের আয়োজক সিডনির ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশের বৃহত্তম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম আড়ং ডটকম।
তাহসান রেমিয়ানস অস্ট্রেলিয়ার আয়োজকদের মাধ্যমে অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এই আয়োজনে অংশ নিতে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬