|
প্রিন্টের সময়কালঃ ০৬ মে ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ণ

মুরাদনগরে ২৬৪ হতদরিদ্র পরিবারের পাশে জেলা পরিষদ: ভ্যান ও সেলাই মেশিনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন


মুরাদনগরে ২৬৪ হতদরিদ্র পরিবারের পাশে জেলা পরিষদ: ভ্যান ও সেলাই মেশিনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

👉 হতদরিদ্রদের মাঝে ৪৪টি ভ্যান ও ২২০টি সেলাই মেশিন বিতরণ


অসহায় ও কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থানের পথ সুগম করতে কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে মুরাদনগর উপজেলায় হতদরিদ্রদের মাঝে ৪৪টি ভ্যান ও ২২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে অন্তত ২৬৪টি পরিবার।


মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলা নজরুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। 


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিন হাসান খাঁন, সমাজসেবক সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ ও কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ফারুক আহমেদ বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে উঠছে। ভ্যান ও সেলাই মেশিনের মতো উপকরণ শুধু সহায়তা নয় এগুলো আত্মনির্ভরতার বাস্তব হাতিয়ার। যথাযথ ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের ভাগ্য বদলাতে সক্ষম হবে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬