|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ

ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকার ডোবায় মিললো এক যুবকের লাশ ।


ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকার ডোবায় মিললো এক যুবকের লাশ ।


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ডোবা থেকে হজরত আলী নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবক নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী ধুলারকুটি গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে। 

 

স্থানীয় রেজাউল ইসলাম রেজা জানান, মঙ্গলবার বিকেলে হজরত আলী কেনাকাটা করতে বালারহাট বাজারে যান। বাজার শেষে স্থানীয় একজনকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু তিনি ফেরেননি। বুধবার সকালে সীমান্তবর্তী এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬