|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ০১:৫৭ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির ওপর হামলা, চোরাকারবারীদের গরু ছিনতাই


সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির ওপর হামলা, চোরাকারবারীদের গরু ছিনতাই


সিলেট ব্যুরো:-

 

সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারীরা বিজিবির ওপর হামলা চালিয়ে গরু ছিনিয়ে নিয়েছে। এই হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন- লেন্সনায়েক হারুনুর রশিদ এবং জামশেদ হোসেন।
 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে এই ঘটনা ঘটে।
 

বিজিবি সূত্রে জানা যায়, রাজবাড়ী বিওপির সদস্যরা সীমান্তের ১২৮৭-৮৮ মেইন পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় চোরাকারবারীরা ভারতীয় গরু নিয়ে সীমান্ত দিয়ে আসছিল। বিজিবির অবস্থান বুঝতে পেরে চোরাকারবারীরা হামলা চালায়। বিজিবি একটি গরু ধরে রাখতে পারলেও, বাকি গরুগুলো নিয়ে তারা পালিয়ে যায়।
 

জৈন্তাপুর বিওপি’র ক্যাম্প কমান্ডার জানান, আহত সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬