|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ০২:১১ অপরাহ্ণ

বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ইওহান বুসে


বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ইওহান বুসে


ঢাকা প্রেস নিউজ

 

বাংলালিংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ক কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্বদানকারী ইওহান বুসে। সোমবার বাংলালিংকের মূল কোম্পানি ভিওন এই নিয়োগের ঘোষণা দিয়েছে। ৬ এপ্রিল থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
 

বাংলালিংক কর্তৃপক্ষ জানায়, ইওহান বুসে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যজুড়ে টেলিকম খাতে বহু বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে তিনি ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কাজ করেছেন এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের মতো প্রতিষ্ঠানে উচ্চপদস্থ দায়িত্ব পালন করেছেন।
 

এ বিষয়ে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, “গত ৯ বছর ধরে বাংলালিংকের অসাধারণ দলকে নেতৃত্ব দেওয়া এবং ভিওনের উদ্ভাবনী মূল্যবোধ ‘ফোরজি ফর অল’-এর মাধ্যমে লাখো বাংলাদেশির জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়।”


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬