|
প্রিন্টের সময়কালঃ ২৩ নভেম্বর ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি


কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ নভেম্বর) রাত থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের পক্ষ থেকে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেই সাথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বাড়ানো হয়েছে টহল ব্যবস্থা। বিশেষ করে রাতে কেউ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া রাতে বিনা কারণে সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার জন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।  

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির নেতা-কর্মীরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন কার হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬