|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ

চাঁদরাতে আসছে জেমসের গান


চাঁদরাতে আসছে জেমসের গান


ঈদুল ফিতরের চাঁদরাতে ‘সবই ভুল’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন ব্যান্ড তারকা জেমস। প্রয়াত গীতিকার বিশু শিকদারের সঙ্গে যৌথভাবে গানটি লিখেছিলেন তিনি; গানের সুরও করেছেন জেমস। গানটি প্রকাশিত হবে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে।

গতকাল সোমবার ঢাকায় বসুন্ধরার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ গানের ঘোষণা দিয়ে জেমস বলেন, ‘আপনারা আমার মনের মানুষ, প্রাণের মানুষ। আমার নিমন্ত্রণে চলে এসেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই। চাঁদরাতে আমার নতুন গান প্রকাশ পাবে। গানটি প্রযোজনা করেছে বসুন্ধরা ডিজিটাল। গানটি তৈরিতে আমাকে পূর্ণরূপে স্বাধীনতা দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই।’


সামনে আর কোনো গান আসবে কি না জানতে চাইলে জেমস সাংবাদিকদের জানান, আরও কয়েকটি গান করার পরিকল্পনা তাঁর রয়েছে।
এর আগে ২০২২ সালে বসুন্ধরা ডিজিটালের ব্যানারে প্রকাশিত হয়েছিল জেমসের গান ‘আই লাভ ইউ’। সেই গানও গায়কের সঙ্গে যৌথভাবে লিখেছিলেন বিশু।

সংবাদ সম্মেলনে জেমস ছাড়া বসুন্ধরা ডিজিটালের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬