চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতা গ্রেফতার
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-
চাঁদাবাজির অভিযোগে পৃথক পৃথক জায়গা থেকে দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
আটকৃতরা হলেন মিরপুর সনিহল এলাকার চিহ্নিত চাঁদাবাজ বাবুল ওরফে ইটা বাবুল(বিএনপি'র বহিষ্কৃত নেতা) ও ঢাকা মহানগর উত্তরের ১১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী তরিকুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক স্ব-স্ব এলাকার বিএনপি'র নেতাকর্মীরা জানান রাজধানী কল্যাণপুর পোড়া বস্তিতে চাঁদাবাজির অভয়ারণ্য বানিয়েছেন তরিকুল ইসলাম। মুক্তিযোদ্ধার ঘর দখলসহ বিভিন্ন স্পট থেকে প্রতিনিয়ত চাঁদা তুলেন বলেও অভিযোগ তাদের।এছাড়াও গোপন এক ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা নিচ্ছেন তরিকুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় জামায়াত কর্মীর রিক্সার গ্যারেজ দখল করতে তরিকুলের নির্দেশে ভাঙচুর চালাচ্ছেন মহসিন।
অন্যদিকে সনি হল এলাকার বিএনপি'র এক নেতা জানান -ইটা বাবুল বিভিন্ন মানুষকে ভয়-ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। এছাড়াও বিএনপি'র সেই নেতা আরো অভিযোগ করে বলেন- বড় ব্যবসায়ী কিংবা পয়সাওয়ালা কাউকে পেলেই ইটা বাবুল সহ তার একটি গ্রুপ আওয়ামী দোসর ট্যাগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করে প্রতিনিয়ত চাঁদাবাজি করে আসছে।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানায়- তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা চিহ্নিত চাঁদাবাজ। চাঁদাবাজির মামলায় তাদেরকে চালান দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য থানা সূত্রে জানা যায় - চাঁদাবাজদের আটক করার পরেই এক নেতা একদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে অন্যদিকে চাঁদাবাজদের আটক করায় স্বস্তি মিলেছে স্ব-স্ব এলাকায়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬