|
প্রিন্টের সময়কালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৮ অপরাহ্ণ

অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল কৃষি কর্মকর্তার


অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল কৃষি কর্মকর্তার


ঢাকা প্রেস,পটুয়াখালী প্রতিনিধি:-

 

পটুয়াখালী জেলার বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মিলন হাওলাদার (৩০), এক কৃষি কর্মকর্তা। রোববার (২২ ডিসেম্বর) সকালে বাউফল সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের পুত্র।
 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মিলন গুরুতর আহত হন। তাকে দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অ্যাম্বুলেন্স ও অটোরিকশার চালকরা পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬