|
প্রিন্টের সময়কালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৫:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৩:২১ অপরাহ্ণ

নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান


নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান


সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভাতুড়িয়া গ্রামে সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিটঘর ইউনিয়নের ভাতুড়িয়া ও সিনামাছি গ্রামের মানুষের যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে দুই গ্রামের মানুষের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

 

এ ছাড়া উন্নত যোগাযোগব্যবস্থার ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার্থীদের যাতায়াত এবং চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে এলাকাবাসীর ভোগান্তি কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। সড়কটির কাজ যথাযথভাবে সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬