|
প্রিন্টের সময়কালঃ ১৭ নভেম্বর ২০২৬ ১০:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৬ ০৭:৪৭ অপরাহ্ণ

পটিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে  এনসিপির সমর্থন   পেলেন  সাজ্জাদ হোসেন


পটিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে  এনসিপির সমর্থন   পেলেন  সাজ্জাদ হোসেন


আবদুল হাকিম রানা, পটিয়া:

উপজেলা পরিষদ নির্বাচনে  চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন  পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক  সাজ্জাদ হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দলটির পক্ষ থেকে প্রকাশিত দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়।


এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটির সভায়  দেশের ১০০টি উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র পদে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেনকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করা হয়।


দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদে দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।


পটিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেনের নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে এনসিপির নির্বাচনী তৎপরতা আনুষ্ঠানিক ভাবে শুরু হল। দলীয় সমর্থন পাওয়ায় আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনী অবস্থান স্পষ্ট করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়। এ ব্যাপারে জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, দল আমাকে যোগ্য মনে করে সমর্থন দিয়েছেন। আমি সকলকে সাথে নিয়ে মাঠে ময়দানে কাজ করে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন পাওয়ার জন্য চেষ্টা করে যাব। এজন্য আমি সকলের দোয়া চাই।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬