|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০২:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী আর নেই


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী আর নেই


ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) না ফেরার দেশে চলে গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। ১৯ জানুয়ারি, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
 

এর আগে, গত শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকা, বনানীর নিজ বাসায় বাথরুমে ধূমপান করতে গিয়ে বিস্ফোরণের শিকার হন বাবুল কাজী। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়, এবং তার চিকিৎসার জন্য ১৬ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরিস্থিতির অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
 

বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী জানান, বাবুল কাজী ধূমপানের অভ্যস্ত ছিলেন। ভোরে বাথরুমে গিয়ে গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরানোর সময় মিথেন গ্যাসের বিস্ফোরণে তিনি দগ্ধ হন। দ্রুত তাকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
 

তিনি আরও জানান, বাবুল কাজী বনানীর ২৩ নম্বর রোডে স্ত্রী কাজী নাদীরা ফারজানা ও দুই ছেলে-মেয়ে নিয়ে বসবাস করতেন। তার একটি গার্মেন্টস ব্যবসাও ছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬