|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৬ ০৪:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৬ ০১:২৭ পূর্বাহ্ণ

কৃষি জমির টপ সয়েল রক্ষায় যৌথ বাহিনীর অভিযান, একাধিক ড্রেজার অপসারণ


কৃষি জমির টপ সয়েল রক্ষায় যৌথ বাহিনীর অভিযান, একাধিক ড্রেজার অপসারণ


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কৃষি জমির উর্বরতা রক্ষা ও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন বিল এলাকা থেকে একাধিক ড্রেজার ও পাইপ অপসারণ করা হয়।

 

অভিযান সূত্রে জানা যায়, চাপিতলা ইউনিয়নের খাপুরা বিল থেকে ৩টি ড্রেজার এবং প্রায় ২০০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। একই দিনে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বাঙ্গরা পশ্চিম বিল থেকে ২টি ড্রেজার ও প্রায় ২০০০ ফুট পাইপ সরিয়ে ফেলা হয়।

 

এছাড়া পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া বিল এলাকায় অভিযান চালিয়ে ১টি ড্রেজার এবং আনুমানিক ১৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমির টপ সয়েল রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬