পটিয়ার উত্তর ছনহরা বায়তুল ইকরাম জামে মসজিদের নতুন কমিটি গঠন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর ছনহরা বায়তুল ইকরাম জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বস্তরের মুসল্লিদের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব আবু বক্কর সিদ্দিককে সভাপতি, আলহাজ্ব আবদুর রহিমকে সাধারণ সম্পাদক এবং মো. রফিককে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত তিন বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় পূর্ববর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. দিদারুল আলম, সহসভাপতি মো. সেকান্দর খান, মো. জসীম ও মো. হারুনুর রশীদ, সহসাধারণ সম্পাদক আবদুল মান্নান ও মো. হারুন, সহঅর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন, ধর্ম সম্পাদক নুর কবীর, সহধর্ম সম্পাদক আবদুল করিম, প্রচার সম্পাদক মো. মুন্না, সাংগঠনিক সম্পাদক রমিজুল আলম এবং খাদেম মো. আবদুল মালেক।
এ ছাড়া প্রধান সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী আবদুর রহমান দৌলতী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আসহাব মিয়া, আবদুল মান্নান, নবীর আহমদ, নরুন নবী, মো. সেলিম, রাজা মিয়া, জসিম উদ্দিন, নুরুল আবছার, জসিম উদ্দিন, মো. আকতার, মোতাহের নবী, নুরুল ইসলাম, মো. বেলাল ও নুরুল আলম।
নবগঠিত এই কমিটি ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৯ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
কমিটির নেতারা মসজিদের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুসল্লি ও এলাকাবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬