হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গোপালগঞ্জে সমন্বয় সভা
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য অফিসে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাস।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা এ ক্যাম্পেইনের আওতায় উপজেলার ২১টি ইউনিয়নে (পৌরসভা বাদে) শিশুদের টিকা দেওয়া হবে। এ সময়ে মোট ৩০ হাজার ৩৪০ ডোজ টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ডা. গায়ত্রী বিশ্বাস বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা টিকাদান কর্মসূচি সফল করতে সব বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় হাম-রুবেলা বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনাও করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬