গাইবান্ধায় ভূমি মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস কনফারেন্সে বক্তব্য দেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এসময় তিনি ভূমি সেবা মেলার উদ্দেশ্য, কার্যক্রম এবং জনগণের জন্য সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা, সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবাকে আরও সহজলভ্য করাই এ মেলার মূল লক্ষ্য।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬