|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ মে ২০২৫ ০৪:৪৭ অপরাহ্ণ

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু


কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪)। শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ইমাম হোসেন বাচ্চু নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা এবং গোলাম মাওলার ছেলে।
 

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন সমকালকে জানান, বাচ্চুর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলা ছিল। গত ৩০ মার্চ কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
 

ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কারা কর্তৃপক্ষ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬