|
প্রিন্টের সময়কালঃ ০১ অক্টোবর ২০২৬ ০৫:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২৬ ০২:৪৫ অপরাহ্ণ

সোমবার ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


সোমবার ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


দেশের প্রতিষ্ঠিত ক্রীড়াবিদদের সম্মাননা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ এবং বিশেষ ভাতা প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেন।

 

প্রাথমিক পর্যায়ে দেশের ৫০০ জন কৃতি ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে। যারা দীর্ঘ সময় ধরে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক পদক জয় করেছেন, তাদের একটি সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে এই ভাতা প্রদান করা হবে। পাশাপাশি তাদের বিশেষ সম্মাননা হিসেবে ‘ক্রীড়া কার্ড’ প্রদান করবে মন্ত্রণালয়।

 

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে দেশের ৪৯৫টি উপজেলায় নতুন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখল হয়ে থাকা খেলার মাঠগুলো উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিশেষ মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

 

সরকারি এই উদ্যোগের ফলে দেশের ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব বৃদ্ধি পাবে এবং খেলোয়াড়দের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬