বিআইডিএসে ষষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে রিসার্চ ফেলো পদে ষষ্ঠ গ্রেডে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ই-মেইলে পাঠাতে হবে।
পদের নাম: রিসার্চ ফেলো
পদসংখ্যা: ১
যোগ্যতা: অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পপুলেশন সায়েন্স বা এ ধরনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকতে হবে। অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস, ডেমোগ্রাফি বা মাইক্রোইকোনমিকসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পিএইচডি প্রোগ্রামসহ গবেষণা/শিক্ষাদানে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে (বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ মানের)। প্রকাশনায় প্রধান লেখক বা সহলেখক হিসেবে কাজ করলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে rfbids2023@gmail.com এই ঠিকানায় ই-মেইল করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো সনদ/মার্কশিট পাঠানোর প্রয়োজন নেই। ই-মেইলে আবেদন পাঠানোর দুই দিনের মধ্যে অনলাইনে প্রাপ্তি স্বীকার না পেলে আবেদনের হার্ড কপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সেক্রেটারি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬