|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৬:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ণ

ঢাকা থেকে নিখোঁজ ২১ বছর বয়সী রুপালি আক্তার, সন্ধান চায় পরিবার


ঢাকা থেকে নিখোঁজ ২১ বছর বয়সী রুপালি আক্তার, সন্ধান চায় পরিবার


ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

ঢাকা মহানগরীর দক্ষিণখান এলাকা থেকে মোছাঃ রুপালি আক্তার (২১) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ২৬ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে ফায়দাবাদ, চোয়ারীরটেক, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-১২৩০ এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

 


 

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় রুপালি আক্তারের পরনে ছিল ছাই রঙের বোরকা ও কালো হিজাব। তাঁর হাতে দুটি ব্যাগ ছিল। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট এবং গায়ের রং ফর্সা। পরিবারের দাবি, তাঁর কোনো মানসিক রোগ নেই।

 



 

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁকে ফায়দাবাদ চোয়ারীরটেক এলাকা থেকে অটোরিকশায় করে আব্দুল্লাহপুরের উদ্দেশে যেতে দেখা গেছে। পরে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর রেলস্টেশনে গিয়ে ট্রেনে করে মোহনগঞ্জ স্টেশনে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পরিবার। তবে এরপর তাঁর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
 

এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাঁরা রুপালি আক্তারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
 

কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
 

যোগাযোগ:

  • ০১৮৫২-৭৯৪২২১

  • ০১৭১৭-৯৯৫৭৩৯


নিখোঁজ তরুণীকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬