|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ এপ্রিল ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা


১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা


১৩ এপ্রিল তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার জন্য শুধু এই ছুটি প্রযোজ্য।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠির জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬