|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৬ ০৪:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ণ

১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ, চলছে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি


১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ, চলছে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি


ঢাকা প্রেস নিউজ

 

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার ট্যাংকলরি শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
 

রোববার (২৬ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
 

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
 

জাকির হোসেন আরও বলেন, বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা একত্রে এ আন্দোলনে নেমেছেন। শ্রমিকরা যেখানে গাড়ি চালাচ্ছিলেন, সেখানেই গাড়ি রেখে প্রতিবাদে অংশ নিয়েছেন। নগরের কাশিপুর মোড় এলাকায় দুপুর ১টা থেকে সড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছেন।
 

সরেজমিনে দেখা গেছে, শ্রমিকদের এ কর্মসূচির কারণে খালিশপুর হয়ে দৌলতপুরের দিকে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
 

এ বিষয়ে খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “ট্যাংকলরি শ্রমিক নেতা আলী আযিম একটি এজাহারনামীয় মামলার আসামি। বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬