হরণী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কামাল উদ্দিন চৌধুরীকে দেখতে চান স্থানীয়রা
আজিজুর রহমান, নোয়াখালী:
নোয়াখালীর হাতিয়া উপজেলার ১ নম্বর হরণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. কামাল উদ্দিন চৌধুরীকে দেখতে চান স্থানীয় জনগণ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, শিক্ষানুরাগী মনোভাব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় তাঁর একটি পরিচিতি রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মো. কামাল উদ্দিন চৌধুরী ১৯৭১ সালে তৎকালীন তমরদ্দিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পর তিনি যুবদলের ইউনিয়ন পর্যায়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৩ সালে প্রকৌশলী ফজলুল আজিমের হাত ধরে তিনি ১ নম্বর হরণী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব লাভ করেন। এরপর থেকে দলের সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০০৮ সালে তিনি হরণী ইউনিয়ন বিএনপির প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ ছাড়া তিনি দীর্ঘ পাঁচ বছর হাতিয়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ২০২৩ সালে তিনি হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নির্বাচিত হন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন কামাল উদ্দিন চৌধুরী। স্থানীয়দের মতে, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে।
হরণী ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার মানুষের পাশে থাকার লক্ষ্যে মো. কামাল উদ্দিন চৌধুরী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬