|
প্রিন্টের সময়কালঃ ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০১ অপরাহ্ণ

বড়াইগ্রামের জিয়ানগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বড়াইগ্রামের জিয়ানগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:


 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর (জিয়ানগর) এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জোয়াড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভবানীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসে। পরে মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।
 

থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও ইয়াছিন আলী।
 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ রফিকুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আফতাব হোসেন বাবলু ও বিএনপি নেতা জহুরুল ইসলাম।
 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সিনিয়র সহসভাপতি গওসল আজম, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মো. আব্দুর রউফ মোল্লা, উপজেলা জিয়া মঞ্চের সদস্য নাজমুল হোসাইন, বিএনপি নেতা মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপির বিভিন্ন সময়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন তারা।
 

পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬