|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০৯:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০৬:০৩ অপরাহ্ণ

পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান


পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান


পিরোজপুর প্রতিনিধি:


পিরোজপুর সদর উপজেলা চত্বর ও আশপাশের এলাকা বর্জ্যমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের নির্দেশনায় এ অভিযান শুরু হয়। অভিযানে সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন।

অভিযানের অংশ হিসেবে উপজেলা চত্বরের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে আশপাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশকে দৃষ্টিনন্দন করা হয়। জলাবদ্ধতা নিরসন ও মশার উপদ্রব কমাতে দীর্ঘদিন ধরে জমে থাকা ড্রেনের ময়লাও পরিষ্কার করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন বলেন, উপজেলা চত্বরে আগত সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং একটি পরিচ্ছন্ন কর্মপরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে উপজেলা চত্বরের পরিবেশ ও স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬