নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা প্রেস
লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:-
নাটোরের লালপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও অটোরিকশার চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কদম চিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ট্রাকের হেলপার।
নিহত ব্যক্তিরা হলেন:
- অটোরিকশা চালক আলফু (ধানাইদহ গ্রাম, বড়াইগ্রাম, নাটোর)
- ট্রাক চালক মোস্তাকিম (কচুয়া, বাগেরহাট)
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশা চালক আলফু মারা যান।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালক মোস্তাকিম ও হেলপারকে উদ্ধার করে বড়াইগ্রামের বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মোস্তাকিম মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬