|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৫ ০১:৫৭ অপরাহ্ণ

বর্ষবরণের শোভাযাত্রার আগেই জড়িতদের গ্রেপ্তারের আশা: ডিএমপি কমিশনার


বর্ষবরণের শোভাযাত্রার আগেই জড়িতদের গ্রেপ্তারের আশা: ডিএমপি কমিশনার


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ শোভাযাত্রার মোটিফে আগুন লাগানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
 

রবিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রমনা বটমূলে নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, "তদন্ত অনেক দূর এগিয়েছে। ইনশাআল্লাহ, আগামীকাল শোভাযাত্রা শুরুর আগেই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। খুব শিগগিরই গ্রেপ্তারের খবর দিতে পারব বলে আশা করছি।"
 

তিনি আরও বলেন, "আগামীকাল সোমবার শোভাযাত্রা শুরুর আগে আগুনের ঘটনার মামলার অগ্রগতি সম্পর্কেও ভালো খবর জানাতে পারব।"
 

নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা

নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার জানান, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তাদের সঙ্গে থাকবেন র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও। রমনা বটমূলে প্রবেশের জন্য থাকবে তিনটি গেট এবং বের হওয়ার জন্য থাকবে দুটি গেট। বিকেল পাঁচটার পর কেউ রমনা এলাকায় প্রবেশ করতে পারবে না।
 

শোভাযাত্রার রুট ও নিরাপত্তা পরিকল্পনা

শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। মাঝপথ থেকে কেউ শোভাযাত্রায় অংশ নিতে পারবে না। শোভাযাত্রা চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬