|
প্রিন্টের সময়কালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার


কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা বিপুল চন্দ্র সেন শুভকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
 

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপুল চন্দ্র সেন শুভ ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের অধীর চন্দ্র সেনের ছেলে।
 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বিপুল চন্দ্র সেন শুভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা ভাঙচুর ও লুটপাটে ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬