|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা, মাসিক কল্যাণ সভা ও ইফতার মাহফিল (২০২৫) অনুষ্ঠিত হয়েছে। 

 


 

গত ২২ মার্চ ২০২৫  দুপুরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সভাপতিত্বে ২০২৫ইং সনের ফেব্রুয়ারি মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে "অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে পুলিশ সুপার ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশ প্রদান করেন ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। 

 

এসময় পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বন্দর থানায় কর্মরত এসআই (নিঃ)/ মোঃ হুমায়ুন কবির, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এসআই (নিঃ)/ মো: খায়রুল বাশার, ক্লু-লেস মামলা ডিটেকশনকারী অফিসার হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এসআই (নিঃ)/ মোঃ ছারোয়র হোসেন, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট/ মোঃ সাইফুল ইসলাম, ডিআইআও হিসেবে বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ জেলা বিশেষ শাখায় কর্মরত এসআই (নিঃ)/ আবুল কাশেম খান-কে পুরস্কৃত করেন।
 

অতঃপর বিকাল ০৪.০০ ঘটিকায় পুলিশ লাইনস এর শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। 
 

সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। এসময় পুলিশ সুপার সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। মাসিক কল্যাণ সভা শেষে জেলা পুলিশ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল/ ২০২৫ অনুষ্ঠিত হয়।
 

এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রতিটি থানার অফিসার ইনর্চাজ গন সহ জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬